মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
“Our Nurses. Our Future; Empowered Nurses. Save Lives”এই প্রতিপাদ্যে একই সঙ্গে আধুনিক নার্সিং সেবার প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনও উদযাপন করা হয়।
অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় নার্সদের পেশাগত দক্ষতা, মানবিক সেবা ও স্বাস্থ্যখাতে তাদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, সহকারী পরিচালক ডাঃ এ কিউ এম আশরাফুল হক, বিএনএ মানিকগঞ্জ জেলা শাখার ছাত্র-ছাত্রী প্রতিনিধি ও সিনিয়র স্টাফ নার্স শাহানারা।
এছাড়াও সিনিয়র স্টাফ নার্স সাথী, মেহেদীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মরত নার্সরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, রোগীদের সেবায় নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দক্ষ ও ক্ষমতায়িত নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।